‘বিজেপিই জিতবে’, আত্মবিশ্বাসী পদ্ম শিবির, কী বলছেন নেতারা?

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 25, 2026 | 5:22 PM

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এবার রাজ্যে পরিবর্তন হবে বলে আত্মবিশ্বাসী পদ্ম শিবির। একসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "হয় এভার, নয় নেভার।" এবার বিজেপি নেতারাও বলছেন, এবার কার্যত শেষ নির্বাচন। ছাড়াছাড়ির কোনও জায়গা নেই। পদ্ম শিবির অবশ্য আশাবাদী, এবার তৃণমূলের বিদায় হচ্ছেই। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, কত কেন্দ্রীয় বাহিনী, কত দফায় ভোট, তা নিয়ে ভাবছে না বিজেপি। এইসব সাহায্য ছাড়াই এবার তৃণমূলের বিসর্জন হবে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, এটাই কার্যত শেষ নির্বাচন। তবে পদ্ম শিবিরকে কটাক্ষ করছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, "চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল আসন পাবে তৃণমূল। গো-হারান হারবে বিজেপি।"

দুয়ারে কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। এবার রাজ্যে পরিবর্তন হবে বলে আত্মবিশ্বাসী পদ্ম শিবির। একসময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “হয় এভার, নয় নেভার।” এবার বিজেপি নেতারাও বলছেন, এবার কার্যত শেষ নির্বাচন। ছাড়াছাড়ির কোনও জায়গা নেই। পদ্ম শিবির অবশ্য আশাবাদী, এবার তৃণমূলের বিদায় হচ্ছেই। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বললেন, কত কেন্দ্রীয় বাহিনী, কত দফায় ভোট, তা নিয়ে ভাবছে না বিজেপি। এইসব সাহায্য ছাড়াই এবার তৃণমূলের বিসর্জন হবে। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, এটাই কার্যত শেষ নির্বাচন। তবে পদ্ম শিবিরকে কটাক্ষ করছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলছেন, “চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল আসন পাবে তৃণমূল। গো-হারান হারবে বিজেপি।”

Follow Us