সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
বাংলাতেও উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মতো বুলডোজার সরকার দরকার। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একথা বলতে শোনা যায়। এবার বুলডোজারে চড়ে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার সন্ধেয় বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার সুপুর এলাকায় পরিবর্তন যাত্রা নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পৌঁছান বিজেপির কর্মী সমর্থকেরা। সুপুরে পরিবর্তন যাত্রার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল একটি বুলডোজার। সুপুরে পৌঁছাতেই পরিবর্তন যাত্রার বিশেষ যান ছেড়ে ওই বুলডোজারে চেপে পড়েন সুকান্ত মজুমদার-সহ দলের জেলা নেতৃত্ব। তাঁর সঙ্গে ছিলেন বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি একসময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বুলডোজারে চেপে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তাঁরা। পরে তাঁর বুলডোজারে চড়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “কর্মীরা আবদার করেছিল। কর্মীরা আয়োজন করেছিল, সেজন্য বুলডোজারে চড়ে এসেছি। এ রাজ্যের মানুষ চাইছেন বুলডোজার সরকার।"
বাংলাতেও উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মতো বুলডোজার সরকার দরকার। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একথা বলতে শোনা যায়। এবার বুলডোজারে চড়ে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার সন্ধেয় বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার সুপুর এলাকায় পরিবর্তন যাত্রা নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পৌঁছান বিজেপির কর্মী সমর্থকেরা। সুপুরে পরিবর্তন যাত্রার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল একটি বুলডোজার। সুপুরে পৌঁছাতেই পরিবর্তন যাত্রার বিশেষ যান ছেড়ে ওই বুলডোজারে চেপে পড়েন সুকান্ত মজুমদার-সহ দলের জেলা নেতৃত্ব। তাঁর সঙ্গে ছিলেন বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি একসময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বুলডোজারে চেপে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তাঁরা। পরে তাঁর বুলডোজারে চড়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “কর্মীরা আবদার করেছিল। কর্মীরা আয়োজন করেছিল, সেজন্য বুলডোজারে চড়ে এসেছি। এ রাজ্যের মানুষ চাইছেন বুলডোজার সরকার।”