সুকান্ত মজুমদার
বাংলার বিশিষ্ট রাজনীতিকদের মধ্যে একজন সুকান্ত মজুমদার। বিজেপির টিকিটে জয়ী হয়ে ২০১৯ সালে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন তিনি। পরে বাংলার বিজেপির দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বঙ্গ বিজেপির দশম রাজ্য সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারকে বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দিলীপ ঘোষের পর রাজ্য সভাপতি পদ পান তিনি।
সুকান্ত মজুমদার শুধুমাত্র একজন রাজীতিক নন, তিনি পেশায় অধ্যাপক। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বটানির অধ্যাপক তিনি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় পিএইচডি করেছেন তিনি। বিভিন্ন বিষয়ে গবেষণা রয়েছে তাঁর। দেশে ও বিদেশে বিভিন্ন পত্রিকায় প্রকাশ পেয়েছে তাঁর গবেষণাপত্র। সুকান্তর গবেষণার মূল বিষয় ছিল, অর্গানিক ফার্মিং বা জৈব পদ্ধতিতে চাষ-আবাদ।
সুকান্ত মজুমদারের বাবা সুশান্ত মজুমদার ছিলেন একজন সরকারি কর্মী, মা নিবেদিতা মজুমদার ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষিকা। অল্প বয়স থেকেই আরএসএস-এর সঙ্গে সংযোগ ছিল সুকান্ত মজুমদারের। সংঘ নেতৃত্বের নজরে পড়ে যাওয়ার পর ‘শাখা কার্যবহ’ ও ‘জেলা সম্পর্ক প্রমুখ’-এর দায়িত্ব পান তিনি। পরবর্তীতে রাজনীতির সঙ্গেই যোগ বাড়তে থাকে ক্রমশ। ক্রমে বিজেপির একজন সক্রিয় সদস্য হয়ে ওঠেন তিনি। ২০১৯ সালে তৃণমূলের অর্পিতা ঘোষকে ৩৩ হাজার ২৯৩ ভোটে হারিয়ে প্রথমবার সাংসদ হন সুকান্ত।
একটি আবেদনপত্রের ছবি প্রকাশ্যে এসেছিল যেখানে দেখা যায়, আবেদনকারীর নাম সুকান্ত মজুমদার। সেটি ছিল তৃণমূলের অধ্যাপক সংগঠন WEBCUPA (ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসরস অ্যাসোসিয়েশন)-র সদস্যপদ গ্রহণের আবেদনপত্র। এই নিয়ে বিতর্কও হয়। তবে পরে সুকান্ত মজুমদার জানিয়েছিলেন না বুঝেই তিনি ওই সংগঠনের সদস্য হয়ে গিয়েছিলেন।
Read Moreকলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর, কী বললেন?
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কলকাতা পৌরনিগমের নির্বাচন হওয়ার কথা। আর বিজেপির তরফে কলকাতা পৌরনিগমের ভোট সামলানোর দায়িত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার। কলকাতা পৌরনিগমের ভোটের দায়িত্ব বিজেপির প্রার্থী বাছাই কীভাবে হবে? কারও সঙ্গে বিজেপি জোট করবে কি? এই সব প্রশ্নের উত্তর দিলেন সুকান্ত। একইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, এবারের নির্বাচনে কলকাতা পৌরনিগমের মেয়রের চেয়ারে তাঁদের দলের জয়ী প্রার্থীই বসবেন।
- TV9 Bangla
- Updated on: Aug 26, 2026
- 4:58 pm
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। এবার কি মঞ্চে অভিনয় করতে দেখা যাবে সুকান্ত মজুমদারকে? তাও আবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ির চরিত্রে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী নিয়ে নতুন একটি নাটক হচ্ছে। রঙ্গ অপেরা নাট্যদলের প্রযোজনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন নিয়ে নাটকটি নাম ‘কেশরী হত্যা?’ ওই নাটকেই অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে তিনি অভিনয় করতে পারেন বলে জল্পনা বেড়েছে। আর সেই জল্পনা একেবারেই খারিজ করছেন না সুকান্ত। এদিন এই নিয়ে মুখ খুললেন তিনি। কী বললেন?
- TV9 Bangla
- Updated on: Aug 26, 2026
- 4:49 pm
Sukanta Majumdar: অটলবিহারী বাজপেয়ির ভূমিকায় অভিনয় করছেন সুকান্ত মজুমদার? সত্যি?
Sukanta Majumdar as Atal Bihari Vajpayee: নাটকে অভিনয়ের সঙ্গে একেবারে অপরিচিত নন সুকান্ত। তাঁর ঘনিষ্ঠরা বলছেন, ছাত্রজীবনে বালুরঘাটে একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি। পরে কলেজে অধ্যাপনা আর রাজনীতিতে প্রবেশের পর ব্যস্ততার জেরে রঞ্চমঞ্জে আর দেখা যায়নি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে।
- TV9 Bangla
- Updated on: Aug 26, 2026
- 12:31 pm
Suvendu Adhikari on Education: ‘শিক্ষাকে পণ্য হতে দেব না’, নিয়োগ নিয়েও বড় ঘোষণা শুভেন্দুর
CM Suvendu Adhikari education reforms: ডবল ইঞ্জিন সরকারের আরও 'সুফল' তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকার নানা প্রকল্পে যুক্ত না হওয়ায় কেন্দ্র চাইলেও রাজ্যকে অর্থ সাহায্য করতে পারেনি। তিনি জানিয়ে দেন, এক সপ্তাহের মধ্যে রাজ্যের স্কুলগুলি অর্থসাহায্য পেতে শুরু করবে। তাঁর কথায়, আগের সরকারের ভুল নীতির জন্য স্কুলগুলি ৩ বছর ধরে কম্পোজিট গ্রান্ট পায়নি। এবার তা পেতে চলেছে। এর জন্য ৮১ হাজার স্কুলকে বেছে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
- TV9 Bangla
- Updated on: Jul 13, 2026
- 11:49 pm
Sukanta on Police: আগে পুলিশের ভয়ে চোর পালাত, এখন ইডির ভয়ে পুলিশ পালাচ্ছে: সুকান্ত
তিনি বলেন, "আমরা দেখেছি তৃণমূলের দুষ্কৃতীরা বাইক নিয়ে ঘুরে বেড়ায়। মানুষকে ভীত-সন্ত্রস্থ করার চেষ্টা করে।" বিজেপি সাংসদ এ দিন এও বলেন, "আগে পুলিশের ভয়ে চোর পালাত, এখন ইডির ভয়ে পুলিশ পালাচ্ছে।"
- TV9 Bangla
- Updated on: Apr 21, 2026
- 9:34 pm
Sukanta Majumdar: ‘মাছ খাওয়ায় ত্রিপুরা বাংলার বাঙালিদের গোল দিয়েছে’, মাছ খাওয়ার পক্ষে সওয়াল সুকান্তর
South Dinajpur: নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বললেন সুকান্ত মজুমদার। এছাড়াও বিজেপির প্রার্থী বালুরঘাটের ভূমিপুত্র সেই বিষয়টিও তুলে ধরেন তিনি। এছাড়াও প্রার্থীর পরিচয় বাজারে আসা ক্রেতা বিক্রেতাদের সামনে তুলে ধরেন সুকান্ত মজুমদার। এবং সাধারণ মানুষের অভয় দেন যে আপদে বিপদে বিজেপির বিধায়ক ও সংসদকেই সাধারণ মানুষ কাছে পাবেন।
- TV9 Bangla
- Updated on: Apr 8, 2026
- 1:21 pm
Balurghat: ‘যদি রবিবার শান্তিতে খাসির মাংস আর তুলাইপাঞ্জি চাল খেতে চান…’, কাকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত?
Sukanta Majumdar: বৃহস্পতিবার কুশমণ্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে মানিকোরে জনসভা করেন সুকান্ত মজুমদার। মন্ত্রীর সঙ্গে এদিন সভায় বিজেপি প্রার্থী সহ অন্যান্য দলীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভামঞ্চে যোগদান কর্মসূচিও অনুষ্ঠিত হয় এদিন। বিভিন্ন দল ছেড়ে অনেকেই সুকান্ত মজুমদারের হাত ধরে বিজেপিতে যোগ দেন।
- TV9 Bangla
- Updated on: Mar 27, 2026
- 9:04 am
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
বাংলাতেও উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মতো বুলডোজার সরকার দরকার। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একথা বলতে শোনা যায়। এবার বুলডোজারে চড়ে পরিবর্তন যাত্রায় অংশগ্রহণ করতে এলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সোমবার সন্ধেয় বাঁকুড়ার রানিবাঁধ বিধানসভার সুপুর এলাকায় পরিবর্তন যাত্রা নিয়ে সুকান্ত মজুমদারের নেতৃত্বে পৌঁছান বিজেপির কর্মী সমর্থকেরা। সুপুরে পরিবর্তন যাত্রার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল একটি বুলডোজার। সুপুরে পৌঁছাতেই পরিবর্তন যাত্রার বিশেষ যান ছেড়ে ওই বুলডোজারে চেপে পড়েন সুকান্ত মজুমদার-সহ দলের জেলা নেতৃত্ব। তাঁর সঙ্গে ছিলেন বাঁকুড়ার প্রাক্তন বিজেপি সাংসদ সুভাষ সরকার। তিনি একসময় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। বুলডোজারে চেপে বেশ কিছুটা পথ অতিক্রম করেন তাঁরা। পরে তাঁর বুলডোজারে চড়া নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “কর্মীরা আবদার করেছিল। কর্মীরা আয়োজন করেছিল, সেজন্য বুলডোজারে চড়ে এসেছি। এ রাজ্যের মানুষ চাইছেন বুলডোজার সরকার।"
- TV9 Bangla
- Updated on: Mar 10, 2026
- 2:22 pm
Vande Bharat Sleeper: বন্দে ভারত স্লিপারে আমিষ কি পাওয়া যাবে? রেলমন্ত্রীর সঙ্গে কথা বলে যা জানালেন সুকান্ত…
Sukanta Majumdar on nonveg menu in Vande Bharat sleeper: কবে থেকে বন্দে ভারত স্লিপারে আমিষ খাবার পাওয়া যাবে? দিনক্ষণ অবশ্য বলতে পারলেন না বালুরঘাটের সাংসদ সুকান্ত। তিনি বলেন, " ধীরে ধীরে চালু করতে হয়। একবারে তো পাওয়া যায় না।" অর্থাৎ বন্দে ভারত স্লিপারে আমিষ চালু হলেও কবে থেকে তা হবে, সেই নিশ্চয়তা দিতে পারছেন না তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল বিষয়টিকে ইস্যু করে কি না, সেটাই এখন দেখার।
- TV9 Bangla
- Updated on: Jan 26, 2026
- 10:25 pm
Sukanta Majumdar: কাদের ভারতের নাগরিক হতে দেবেন না? বহরমপুর থেকে হুঁশিয়ারি সুকান্তর
Sukanta Majumdar on SIR: এদিন নাম না করে হুমায়ুন কবীরকেও হুঁশিুয়ারি দেন সুকান্ত। তিনি বলেন, "মুর্শিদাবাদ জেলার এক প্রাক্তন তৃণমূল নেতা বর্তমানে নতুন দল করেছেন। সগর্বে বলতেন, মুর্শিদাবাদে হিন্দু ৩০, আমরা ৭০ শতাংশ। ভাগীরথীতে ভাসিয়ে দেব। সেই জন্য এই মুহূর্তে এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার দরকার। আর যারা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলে, তাদের মনে করিয়ে দিতে চাই, এখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী নাম নরেন্দ্র মোদী। ভারতের সংবিধান সবাইকে মানতে হবে।"
- TV9 Bangla
- Updated on: Jan 25, 2026
- 11:31 pm