AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'তিলোত্তমা যেভাবে চিকিৎসা করত, পানিহাটি থেকে জিতে...', কী বললেন বিজেপি প্রার্থী?

‘তিলোত্তমা যেভাবে চিকিৎসা করত, পানিহাটি থেকে জিতে…’, কী বললেন বিজেপি প্রার্থী?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Mar 27, 2026 | 6:16 PM

Share

BJP Panihati Candidate: বিজেপিতে নাম লিখিয়েছেন আগেই। এবার তিনি পানিহাটির গেরুয়া শিবিরের প্রার্থী। তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হওয়ার পর পদ্মশিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন। তাঁর মন্তব্য়, তিনি জিতলে পানিহাটিবাসী জিতবে। শুধু তাই নয়, জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী আরজি-করের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার মা।

বিজেপিতে নাম লিখিয়েছেন আগেই। এবার তিনি পানিহাটির গেরুয়া শিবিরের প্রার্থী। তিলোত্তমার মা বিজেপির প্রার্থী হওয়ার পর পদ্মশিবিরকে জেতানোর জন্য আহ্বান করলেন। তাঁর মন্তব্য়, তিনি জিতলে পানিহাটিবাসী জিতবে। শুধু তাই নয়, জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাসী আরজি-করের নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার মা। তিনি বলেন, “তিলোত্তমা যেভাবে চিকিৎসা করতেন সকলের, পানিহাটি থেকে জিতে তেমনই এখানকার সাধারণ মানুষকে তিনি পরিষেবা দেবেন। অনেক যন্ত্রণা নিয়েই তিনি প্রার্থী হয়েছেন বলে জানান নির্যাতিতার মা। যদিও, গতকাল বিরোধী দল সিপিএম ও রাজ্যের শাসকদলকে নিয়ে কোনও রকম মন্তব্য না করলেও, বিজেপি প্রার্থী বুঝিয়ে দিয়েছেন, তাঁর মেয়ের বিচার চেয়ে রাত দখল করেছিলেন সাধারণ মানুষ। সেই সময় একা কোনও দল শুধু পথে নামেনি।”

Follow Us