CM Mamata Banerjee: ‘আমার মন কাঁদছে’, পয়লা বৈশাখে কাদের জন্য মন খারাপ মুখ্যমন্ত্রীর?

|

Apr 15, 2026 | 6:55 PM

SIR in West Bengal: মুখ্যমন্ত্রী বলেন, “কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ১০৫টি সামাজিক কল্যাণ স্কিম শুরু করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সব মানুষের জন্য স্কিম আছে। আগামিদিনেও যাতে মানুষের কল্যাণ করতে পারি, এটাই উদ্দেশ্য। ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে।"

নববর্ষের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ভিডিয়ো বার্তায় বলেন, “শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। সবাইকে অনেক অনেক নমস্কার, ভাল থাকবেন সকলে। বাংলার একটা ঐতিহ্য, গরিমা আছে, এটা আমাদের বাংলার নববর্ষ। সঙ্গে অনেক রাজ্যের নববর্ষ আছে। বাংলা সংস্কৃতি সম্প্রীতির পীঠস্থান, সমস্ত সামাজিক সংস্কার, জাতীয়তাবাদের, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান। বাংলা সর্ব ধর্ম সমন্বয়ের পীঠস্থান। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ১০৫টি সামাজিক কল্যাণ স্কিম শুরু করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সব মানুষের জন্য স্কিম আছে। আগামিদিনেও যাতে মানুষের কল্যাণ করতে পারি, এটাই উদ্দেশ্য। ভোট কাটছে, অনধিকার প্রয়োগ করছে। সব এজেন্সি দিয়ে বাংলার উপরে জুলুমবাজি করছে। এই অত্যাচারের বদলা নিন। আপনার একটা ভোট দিন। আমি নিজে এখান থেকে সুপ্রিম কোর্টে গিয়েছি। যে ৩২ লক্ষের নাম কাটা গিয়েছিল, আমরা সুপ্রিম কোর্টের সাহায্যে তুলতে পেরেছি। বাদ বাকি যারা আছেন, তাদের নামও কোনওভাবে কখনও উঠবে। যাদের ভোট বাদ গিয়েছে, যারা আত্মহত্যা করেছেন, তাদের জন্য আমার মন কাঁদছে। আসুন, দাঙ্গা নয়, রক্ত নয়, অত্যাচার নয়, আসুন আমরা নতুন ভোর নিয়ে আসি।”

Follow Us