আর বাম-সঙ্গ নয়, বিধানসভা ভোটে কংগ্রেসের সিদ্ধান্তে কারা লাভবান হবে?
এগারো সালে জোট ছিল তৃণমূলের সঙ্গে। আবার ২০১৬ এবং ২০১৬ সালে বামেদের হাত ধরেছিল কংগ্রেস। কিন্তু, ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস কার সঙ্গে জোট করবে, বেশ কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 'একলা চলবে' তারা। ২৯৪টি আসনে প্রার্থী দেবে। কংগ্রেসের বক্তব্য, বিভিন্ন সময় অন্য দলের হাত ধরায় নিচুতলার কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল হয়েছে। তাই, এবার একা চলার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু, প্রশ্ন উঠছে, কংগ্রেসের এই সিদ্ধান্তে কারা লাভবান হবে? কারণ, এই মুহূর্তে বাংলায় তিনটি জেলায় মূলত কংগ্রেসের ভোটব্যাঙ্ক রয়েছে। ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস বাংলার নির্বাচনে কতটা ছাপ ফেলতে পারে, সেটাই দেখার।
এগারো সালে জোট ছিল তৃণমূলের সঙ্গে। আবার ২০১৬ এবং ২০১৬ সালে বামেদের হাত ধরেছিল কংগ্রেস। কিন্তু, ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস কার সঙ্গে জোট করবে, বেশ কিছুদিন ধরেই তা নিয়ে জল্পনা বাড়ছিল। অবশেষে কংগ্রেস নেতৃত্ব জানিয়ে দিল, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ‘একলা চলবে’ তারা। ২৯৪টি আসনে প্রার্থী দেবে। কংগ্রেসের বক্তব্য, বিভিন্ন সময় অন্য দলের হাত ধরায় নিচুতলার কংগ্রেস কর্মীদের মনোবল দুর্বল হয়েছে। তাই, এবার একা চলার সিদ্ধান্ত নিয়েছে তারা। কিন্তু, প্রশ্ন উঠছে, কংগ্রেসের এই সিদ্ধান্তে কারা লাভবান হবে? কারণ, এই মুহূর্তে বাংলায় তিনটি জেলায় মূলত কংগ্রেসের ভোটব্যাঙ্ক রয়েছে। ছাব্বিশের নির্বাচনে কংগ্রেস বাংলার নির্বাচনে কতটা ছাপ ফেলতে পারে, সেটাই দেখার।