বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সময় আছে নবান্নের কাছে, তারপর…
ইতিমধ্যেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে এই বিষয়ে বার্তা দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। ২ ইআরও ও ২ এইআরও-র বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠেছিল। চার আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা যদি রাজ্য স্পষ্ট না করে, তাহলে নিজেই ব্যবস্থা নেবে কমিশন। ইতিমধ্যেই ৭ জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন, যার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।
অনেকদিন ধরে চলছে টালবাহানা। আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এবার রাজ্য সরকার কোনও ব্যবস্থা না নিলে পদক্ষেপ করবে কমিশন নিজেই। ইতিমধ্যেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে ডেকে এই বিষয়ে বার্তা দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। ২ ইআরও ও ২ এইআরও-র বিরুদ্ধে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ উঠেছিল। চার আধিকারিকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা যদি রাজ্য স্পষ্ট না করে, তাহলে নিজেই ব্যবস্থা নেবে কমিশন। ইতিমধ্যেই ৭ জন অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কমিশন, যার প্রতিবাদ জানিয়েছে তৃণমূল।
Published on: Feb 17, 2026 01:24 PM