দাদু-ঠাকুমার নাম দিলে কি বাদ যাবে ফর্ম?
SIR in Bengal: ফর্ম বিলি করা ও ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষের পথে। এখনও অনেকের মনে অনেক প্রশ্ন রয়ে গিয়েছে। এরই মধ্যে রাজ্য়ে এলেন কমিশনের প্রতিনিধিরা। ইআরও-দের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে কাজ করতে হবে, কীভাবে সমস্যার সমাধান হবে, তা জানানো হয়েছে এদিন।
ভোটার খুঁজতে আরও নিখুঁত কাজ করতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে ইআরও-দের। মৃত ভোটারের এন্ট্রি যাতে না হয়, তা নিশ্চিত করতে হবে ইআরও-দের। এমনই নির্দেশ নির্বাচন কমিশনের বিশেষ টিমের।
প্রশ্ন উঠেছে, দাদু-দিদা বা ঠাকুমা-ঠাকুরদার নাম থাকলে কোনও সমস্যা হবে কি না। এক বিডিও তথা ইআরও জানিয়েছেন, ফর্মে দাদু-দিদা বা ঠাকুমা-ঠাকুরদার নাম দেওয়া থাকলে এন্ট্রি করতে গেলে অসুবিধা হয়। ম্যাপ করতে গেলে পোর্টালে আসছে না বলে জানিয়েছেন তিনি। কীভাবে হবে সমাধান, সেটাও জানানো হয়েছে।
Latest Videos
৮৫ লক্ষ ভোটারের বাবার নাম গলদ! ১৩ লাখ ভোটারের বাবা যিনি, মা-ও তিনি!
নাম বদলাচ্ছে MGNREGA-এর, ১০০ দিন থেকে বেড়ে ১২৫ দিনের কাজের গ্যারান্টি!
চিংড়িঘাটায় থমকে মেট্রোর কাজ, অসন্তুষ্ট হাইকোর্ট
ফের CEO অফিসের সামনে BLO-দের বিক্ষোভ, গার্ডরেলে ওদের আটকানো গেল?

