ED reaches Partha Chatterjee’s Residence: SSC-র দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ED

| Edited By: জয়দীপ দাস

Apr 11, 2026 | 11:51 AM

Enforcement Directorate interrogates Partha Chatterjee: এই মামলায় মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়ান তিনি। বারবার গড়হাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে ইডি।

কলকাতা: ভোটের মুখে ফের তদন্তে গতি আনছে ইডি। এসএসসি নবম-দশম, একাদশ-দ্বাদশ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এই মামলায় মার্চ মাসে পার্থ চট্টোপাধ্যায়কে একাধিকবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ জানিয়ে হাজিরা এড়ান তিনি। বারবার গড়হাজির থাকায় এবার সরাসরি পার্থর বাড়িতে ইডি। পুরনো মামলাতেই জিজ্ঞাসাবাদের চলছে বলে জানা যাচ্ছে। স্বভাবতই এ ঘটনাকে কেন্দ্র করে চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Published on: Apr 11, 2026 11:43 AM
Follow Us