মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে সব আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি। বসিরহাট ২-এর বিডিও ও এইআরও (AERO) সুমিত্র প্রতিম প্রধানকে বরখাস্ত করার নির্দেশ মানা হয়নি বলে চিঠিতে জানিয়েছে নির্বাচন কমিশন।
সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সওয়াল করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের তরফে চিঠি দেওয়া হল রাজ্যকে। রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে বুধবার। নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করার অভিযোগে মুখ্যসচিবকে কড়া চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। একাধিক নির্দেশ এখনও মানা হয়নি বলে অভিযোগ কমিশনের।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, যে সব আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশ এখনও কার্যকর হয়নি। বসিরহাট ২-এর বিডিও ও এইআরও (AERO) সুমিত্র প্রতিম প্রধানকে বরখাস্ত করার নির্দেশ মানা হয়নি বলে চিঠিতে জানিয়েছে নির্বাচন কমিশন।
Published on: Feb 05, 2026 05:00 PM