AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে তোলাবাজি করছিল 'রামলাল', কেন্দ্রীয় বাহিনী দেখেই যা করল...

রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে তোলাবাজি করছিল ‘রামলাল’, কেন্দ্রীয় বাহিনী দেখেই যা করল…

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Mar 22, 2026 | 7:38 PM

Share

Elephant: ব্যস্ততম রাস্তায় হাতি উঠে পড়ায় রাস্তার দু'পাশেই দাঁড়িয়ে পড়ে যানবাহন। চাল বোঝাই একটি লরি থেকে শুঁড় দিয়ে চালের বস্তা নামিয়ে রাস্তার উপরেই খেয়ে সাবাড় করে দেয় হাতিটি। হাতির ভয়ে লরি ছেড়ে পালিয়ে যায় লরির চালক। দীর্ঘ সময় রাস্তায় কেন্দ্রীয় বাহিনী আটকে থাকায় রামলালকে রাস্তা থেকে নামাতে উদ্যোগী হয় তাঁরা।

ফের রামলালের দাদাগিরি। রামলালের দাপটে রাস্তায় আটকে পড়ে নির্বাচনে এ রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। দীর্ঘ ৪০ মিনিট ধরে রাস্তা অবরোধের পর কেন্দ্রীয় বাহিনী ও বনদফতর যৌথভাবে রামলালকে জঙ্গলে ফেরত পাঠায়। শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম থানার শালবনি এলাকায় লোধাশুলি-ঝাড়গ্রাম পাঁচ নম্বর রাজ্য সড়ক উঠে পড়ে রামলাল নামের  একটি দাঁতাল হাতি। ব্যস্ততম রাস্তায় হাতি উঠে পড়ায় রাস্তার দু’পাশেই দাঁড়িয়ে পড়ে যানবাহন। চাল বোঝাই একটি লরি থেকে শুঁড় দিয়ে চালের বস্তা নামিয়ে রাস্তার উপরেই খেয়ে সাবাড় করে দেয় হাতিটি। হাতির ভয়ে লরি ছেড়ে পালিয়ে যায় লরির চালক। দীর্ঘ সময় রাস্তায় কেন্দ্রীয় বাহিনী আটকে থাকায় রামলালকে রাস্তা থেকে নামাতে উদ্যোগী হয় তাঁরা। রামলাল পাল্টা মারমুখী হলে কেন্দ্রীয় বাহিনীকেও কিছুটা পিছু হটতে দেখা যায়। পরে বনদফতরের হুলা পার্টির সদস্যরা জ্বলন্ত মশাল নিয়ে রামলালকে তাড়া করে জঙ্গলে ফেরত পাঠায়।

দলছুট এই দাঁতাল হাতিটি দীর্ঘদিন ধরে ঝাড়গ্রামের জঙ্গলে থাকায় স্থানীয় মানুষজন হাতিটিকে রামলাল নামেই চেনে। খাবারে সন্ধানে মাঝে মধ্যে রাস্তায় উঠে পড়া রামলালের স্বভাব। রামলাল কে রাস্তা থেকে নামানোর পর যান চলাচল ফের স্বাভাবিক হয় ঝাড়গ্রাম লোধাশুলি পাঁচ নম্বর রাজ্য সড়কে।

Follow Us