AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পেট্রল-ডিজেলের দামে কি আদৌ কোনও প্রভাব পড়ব?

পেট্রল-ডিজেলের দামে কি আদৌ কোনও প্রভাব পড়ব?

Jyotirmoy Karmokar

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Mar 27, 2026 | 6:18 PM

Share

লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত আবগারি শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের ওপর শুল্ক কমে হয়েছে লিটার প্রতি ৩ টাকা। ডিজ়েলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত।

এবার পেট্রল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পেট্রল-ডিজেলের দামে লাগাম টানতে অতিরিক্ত আবগারি শুল্ক প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার।

লিটার প্রতি ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে। এতদিন পেট্রলে লিটার প্রতি ১৩ টাকা অতিরিক্ত আবগারি শুল্ক দিতে হত। এবার ১০টাকা করে শুল্ক কমানোয় পেট্রলের ওপর শুল্ক কমে হয়েছে লিটার প্রতি ৩ টাকা। ডিজ়েলে প্রতি লিটার ১০টাকা করে শুল্ক দিতে হত।

আবগারি শুল্ক কমলেই যে পেট্রল-ডিজ়েলের দাম কমবে, তেমনটা নাও হতে পারে। তবে, বিশেষজ্ঞরা বলছেন পেট্রল-ডিজ়েলের দামে একটা প্রভাব পড়তে চলেছে। এই বিষয়ে অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী জানিয়েছেন, বিষয়টা এমন যে একদিকে ১০ টাকা দাম বেড়েছে, আরেকদিকে আবগারি শুল্ক কমানো হয়েছে। হরেদরে বিষয়টা একই। তবে, পৃথিবীতে যে হারে তেলের দাম বাড়ছে, সেখানে যদি এখানে তেলের দাম এক থাকে, তাহলে তা অত্যন্ত স্বস্তির বিষয়।

Follow Us