কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

| Edited By: সঞ্জয় পাইকার

Jun 24, 2026 | 4:26 PM

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি প্রতারণার অভিযোগ। অভিষেকের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সাহায্যের জন্য 'শ্রদ্ধার্ঘ্য' প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল। ওই প্রকল্পে তহবিল, পরিচালনা এবং উপভোক্তা নির্বাচন প্রক্রিয়ার তদন্তের দাবি জানিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। এফআইআর (FIR) দায়ের করার পাশাপাশি এই প্রকল্পের অধীনে তহবিলের উৎস, সংগ্রহ, ব্যবস্থাপনা ও বণ্টনের একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অনুরোধ জানিয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, এই উদ্যোগের আওতায় প্রায় ৭৬,০০০ প্রবীণ নাগরিক প্রতি মাসে ১,০০০ টাকা করে পাচ্ছেন বলে জানা গিয়েছে। যার আনুমানিক বার্ষিক আর্থিক ব্যয় প্রায় ৯১.২ কোটি টাকা। অভিযোগকারী প্রশ্ন তুলেছেন যে এত বড় একটি তহবিল কীভাবে সংগ্রহ ও পরিচালনা করা হচ্ছে।

ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আরও একটি প্রতারণার অভিযোগ। অভিষেকের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সাহায্যের জন্য ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠল। ওই প্রকল্পে তহবিল, পরিচালনা এবং উপভোক্তা নির্বাচন প্রক্রিয়ার তদন্তের দাবি জানিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস (ববি)। এফআইআর (FIR) দায়ের করার পাশাপাশি এই প্রকল্পের অধীনে তহবিলের উৎস, সংগ্রহ, ব্যবস্থাপনা ও বণ্টনের একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের অনুরোধ জানিয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, এই উদ্যোগের আওতায় প্রায় ৭৬,০০০ প্রবীণ নাগরিক প্রতি মাসে ১,০০০ টাকা করে পাচ্ছেন বলে জানা গিয়েছে। যার আনুমানিক বার্ষিক আর্থিক ব্যয় প্রায় ৯১.২ কোটি টাকা। অভিযোগকারী প্রশ্ন তুলেছেন যে এত বড় একটি তহবিল কীভাবে সংগ্রহ ও পরিচালনা করা হচ্ছে।

Follow Us