দাউদাউ করে জ্বলে উঠল কারখানা, তারপর…

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 21, 2026 | 10:36 AM

উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় তেলের ট্যাঙ্কার থেকে বিধ্বংসী অগ্নিকাণ্ড টেক্সম্যাকো কারখানায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারশেডে। দাউদাউ করে জ্বলতে থাকে জিনিসপত্র। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। কারখানার ভেতর থেকে শ্রমিকদের বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ। অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়ায় কর্মীদের মধ্যে। হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয় বাসিন্দারাও কারখানার বাইরে ভিড় করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। ঘটনায় কেউ হতাহত হয়নি। স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছনোয় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।