Flipkart-র বিরাট প্ল্যান, হারিয়ে দেবে Zomato-Swiggy-কে?
Online Food Delivery: অনলাইনে শপিং বলতেই প্রথমে যে অ্যাপগুলির নাম মাথায় আসে, তার মধ্য়ে অন্যতম হল ফ্লিপকার্ট। সম্প্রতিই কুইক ডেলিভারি সার্ভিস শুরু করেছে ফ্লিপকার্ট। এবার আরও বড় পদক্ষেপ। রিপোর্ট অনুযায়ী, এবার অনলাইন ফুড ডেলিভারি মার্কেটেও প্রবেশ করতে চলেছে ফ্লিপকার্ট। কড়া টক্কর দেবে জ্যোমাটো, সুইগির মতো অনলাইন ফুড ডেলিভারি অ্য়াপকে।
ভারতীয়দের কাছে অনলাইনে শপিং বলতেই প্রথমে যে অ্যাপগুলির নাম মাথায় আসে, তার মধ্য়ে অন্যতম হল ফ্লিপকার্ট। সম্প্রতিই কুইক ডেলিভারি সার্ভিস শুরু করেছে ফ্লিপকার্ট। এবার আরও বড় পদক্ষেপ। রিপোর্ট অনুযায়ী, এবার অনলাইন ফুড ডেলিভারি মার্কেটেও প্রবেশ করতে চলেছে ফ্লিপকার্ট। কড়া টক্কর দেবে জ্যোমাটো, সুইগির মতো অনলাইন ফুড ডেলিভারি অ্য়াপকে। ফ্লিপকার্ট অনলাইন ফুড ডেলিভারি শুরু করার পরিকল্পনা করছে। আপাতত পাইলট প্রকল্প হিসাবে বেঙ্গালুরুতে এই পরিষেবা শুরু করা হবে। আগামী মে বা জুন মাস থেকেই এই পাইলট প্রজেক্ট শুরু করা হতে পারে। যদি ভাল সাড়া মেলে, তাহলে চলতি বছরের শেষ ভাগে বা আগামী বছরের শুরু থেকে বাকি শহরেও এই পরিষেবা চালু হতে পারে।