AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল

১২ বছরে এই প্রথম! পাশ করানো গেল না সংবিধান সংশোধনী বিল

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 18, 2026 | 10:46 AM

Share

Constitution Amendment Bill 2026: সংসদে ‘ফেল’ করল কেন্দ্র। পাশ করানো গেল না ১৩১ তম সংবিধান সংশোধনী বিল। সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল এই বিল পেশ ও পাশ করানোর জন্যই, কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সেই বিল পাশ করতে পারল না।

সংসদে ‘ফেল’ করল কেন্দ্র। পাশ করানো গেল না ১৩১ তম সংবিধান সংশোধনী বিল। সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল এই বিল পেশ ও পাশ করানোর জন্যই, কিন্তু দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, সেই বিল পাশ করতে পারল না। এই বিলের তুমুল বিরোধিতা করে বিরোধীরা। আলোচনার পর যখন উপস্থিত ৫২৮ সাংসদের মধ্যে ভোটাভুটি হয়, তখন দেখা যায় বিলের সপক্ষে ভোট দিয়েছেন ২৯৮ জন সাংসদ, বিরোধিতা করেছেন ২৩০ জন সাংসদ। সংবিধান সংশোধনের জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল। অর্থাৎ বিলের সপক্ষে ৩৫২টি ভোটের দরকার ছিল, যা মেলেনি।

Follow Us