AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gas Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাম্পে পাম্পে গ্যাস ভরার লাইন

Gas Crisis: মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে পাম্পে পাম্পে গ্যাস ভরার লাইন

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Mar 11, 2026 | 4:15 PM

Share

Fuel Crisis in Kolkata: সিএনজি চালিত অটো এবার গ্যাসও এবার মহার্ঘ্য। প্রতি লিটার এখন অটোচালক দিয়ে কিনতে হচ্ছে ৬২ টাকা ৬৮ পয়সায়। তিনদিন আগে ৬৮ পয়সা লিটার পিছু ভাড়া বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছিল ৫৭.৬৮ পয়সা। সেটা আজ থেকে হয়ে গেল ৬২.৬৮ পয়সা। তারপরেও পাম্পে পাম্পে গ্যাস ভরার লাইন।

পাম্পে পাম্পে দীর্ঘ লাইন। তার উপর বেড়েছে অটোতে ব্যবহৃত এলপিজি-র দাম। এই বৃদ্ধি সাময়িক বলে আশাবাদী হয়েও চিন্তার মেঘ কাটছে না অটোচালকদের মাথার উপর থেকে। ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না। কিন্তু এভাবে গ্যাসের দাম বৃদ্ধি হতে থাকলে তখন তাদের হাতে কিছু আর করা থাকবে না বলেও জানালেন অটো চালকরা। দক্ষিণ শহরতলির গাছতলা পেট্রোল পাম্পে সিএনজি নিতে ভিড় টালিগঞ্জ-গড়িয়া রুটের প্রায় ১০০ অটোর। কেউ দু’ঘন্টা, আবার কেউ তিন ঘন্টা দাঁড়িয়ে। নিজেদের অটোর ২০ লিটারের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করে তবেই পাম্প ছাড়ছেন তারা।

Published on: Mar 11, 2026 04:13 PM
Follow Us