Gautam Deb: ‘কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?’ কেন বললেন গৌতম দেব?
Gautam Deb Resignation: গৌতম দেব জানান, ঠিকভাবে কাজ করতে পারছিলেন না। তাই তাঁর মনে হয়েছে, পদত্যাগ করার এটাই ঠিক সময়। তাঁর কথায়, "জীবনের এই প্রান্তে এসে মনে হয়, আমি কি কোনওদিন রাজনীতিতে ফিট ছিলাম?" কেন এমন মনে হল শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়রের?
শিলিগুড়ির মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন গৌতম দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতার বৈঠক থেকে ফিরেই ইস্তফাপত্র পাঠান চেয়ারম্যানের কাছে। তিনি জানান, ঠিকভাবে কাজ করতে পারছিলেন না। তাই তাঁর মনে হয়েছে, পদত্যাগ করার এটাই ঠিক সময়। তাঁর কথায়, “জীবনের এই প্রান্তে এসে মনে হয়, আমি কি কোনওদিন রাজনীতিতে ফিট ছিলাম?” ভোটের ময়দানের রাজনীতি থেকেও নির্বাসন নিয়েছেন গৌতম দেব। বাড়ি ভাড়া দিয়ে আগামীদিনগুলো চালাতে হবে বলে জানিয়েছেন তিনি। গৌতম দেব বলেন,”বাড়ি ভাড়া একটা আছে। আরেকটা তো দিতে হবে। গাড়ি নেই। স্কুটার, বাইকও চালাতে পারি না। গাড়ি নিতে হবে লোন করেই।”
Follow Us
Latest Videos
