মালদহে ‘ভূতের’ বাংলোয় কী রয়েছে? TV9 বাংলায় ধরা পড়ল সব রহস্য
মালদার এক পুরনো বাংলো ঘিরে ছড়িয়েছে গা ছমছমে নানা কাহিনি। স্থানীয়দের দাবি, রাত নামলেই ওই বাংলোর আশপাশে নাকি শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় রহস্যময় ছায়া। লোকমুখে এমনও গল্প রয়েছে, সেখানে নাকি সাহেব আর মেম সাহেবের ‘ভূত’ ঘুরে বেড়ায়। সত্যিই কি বাংলোয় দেখা যায় তাঁদের আত্মা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? পুরাতন মালদহের রাঙামাটিয়ার ‘সাহেব দালান’ নামে পরিচিত ওই পরিত্যক্ত বাড়িকে ঘিরে এমন ভৌতিক কাহিনি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, একসময় নীলকর সাহেবরা তাঁদের পরিবার নিয়ে সেখানে থাকতেন এবং রাত হলে বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান এমন দাবিকে গুজব বলে উল্লেখ করেছেন। রহস্যের খোঁজে পৌঁছে গেলেন টিভি৯ বাংলার প্রতিনিধি। খোঁজ করতে গিয়ে কী সামনে এল?
মালদার এক পুরনো বাংলো ঘিরে ছড়িয়েছে গা ছমছমে নানা কাহিনি। স্থানীয়দের দাবি, রাত নামলেই ওই বাংলোর আশপাশে নাকি শোনা যায় অদ্ভুত শব্দ, দেখা যায় রহস্যময় ছায়া। লোকমুখে এমনও গল্প রয়েছে, সেখানে নাকি সাহেব আর মেম সাহেবের ‘ভূত’ ঘুরে বেড়ায়। সত্যিই কি বাংলোয় দেখা যায় তাঁদের আত্মা? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য?
পুরাতন মালদহের রাঙামাটিয়ার ‘সাহেব দালান’ নামে পরিচিত ওই পরিত্যক্ত বাড়িকে ঘিরে এমন ভৌতিক কাহিনি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, একসময় নীলকর সাহেবরা তাঁদের পরিবার নিয়ে সেখানে থাকতেন এবং রাত হলে বাড়ি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান এমন দাবিকে গুজব বলে উল্লেখ করেছেন। রহস্যের খোঁজে পৌঁছে গেলেন টিভি৯ বাংলার প্রতিনিধি। খোঁজ করতে গিয়ে কী সামনে এল?
