AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা

সঞ্জয় পাইকার

|

Updated on: Jul 19, 2026 | 7:28 AM

Share

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। বিভিন্ন জায়গায় বৃষ্টিতে দুর্ভোগ বাড়ছে মানুষের। আবহাওয়া দফতর আবার বলছে, উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। টানা বৃষ্টি বিপর্যয় ডেকে আনছে আলিপুরদুয়ারের বীরপাড়ায়। এখানে ভারত-ভুটান সড়ক প্লাবিত হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন। দক্ষিণবঙ্গেও প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। পশ্চিম মেদিনীপুরের ডেবরার ট্যাবাগেড়িয়ায় কাঁসাই নদীর জল বেড়ে ভেঙে গিয়েছে অস্থায়ী রাস্তা। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুঁসছে ঝাড়গ্রামের একাধিক নদী।

Follow Us