AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Iran Talks in Pakistan: পাকিস্তানে হাই ভোল্টেজ মিটিং, যুদ্ধ থামাতে রাজি হবে আমেরিকা-ইরান?

US Iran Talks in Pakistan: পাকিস্তানে হাই ভোল্টেজ মিটিং, যুদ্ধ থামাতে রাজি হবে আমেরিকা-ইরান?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 11, 2026 | 2:35 PM

Share

Peace Talks Update US Iran: যুদ্ধ কি পুরোপুরিভাবে থামাতে রাজি হবে দুই দেশ? নাকি সংঘর্ষ বিরতি ভেঙে আবার যুদ্ধ হবে? ঐতিহাসিক হতে পারে এই শান্তি চুক্তি। দুই দেশের মধ্য়ে মধ্যস্থতাকারীর কাজ করছে পাকিস্তান। ইতিমধ্যেই ইসলামাবাদে এসে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সঙ্গে আছেন ট্রাম্পের জামাই, জেরেড কুশনার। ইরানের প্রতিনিধি হিসাবে বিদেশমন্ত্রী আব্বাস আরাগাজি, সংসদের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ শুক্রবারই পৌঁছেছেন পাকিস্তানে।

গোটা বিশ্বের নজর পাকিস্তানের উপরে। আজ সেখানে মুখোমুখি হচ্ছে আমেরিকা ও ইরান। যুদ্ধ কি পুরোপুরিভাবে থামাতে রাজি হবে দুই দেশ? নাকি সংঘর্ষ বিরতি ভেঙে আবার যুদ্ধ হবে? ঐতিহাসিক হতে পারে এই শান্তি চুক্তি। দুই দেশের মধ্য়ে মধ্যস্থতাকারীর কাজ করছে পাকিস্তান। ইতিমধ্যেই ইসলামাবাদে এসে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সঙ্গে আছেন ট্রাম্পের জামাই, জেরেড কুশনার। ইরানের প্রতিনিধি হিসাবে বিদেশমন্ত্রী আব্বাস আরাগাজি, সংসদের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ শুক্রবারই পৌঁছেছেন পাকিস্তানে। ইরান-আমেরিকা উভয় দেশই জানিয়েছে, যুদ্ধ থামানোর শর্ত কী কী হবে, তা নিয়ে এখনও আলোচনা চলছে। আজ সকালেই দুই দেশের বৈঠকে বসার কথা। অন্যদিকে, সংঘর্ষ বিরতির মাঝেও ইজরায়েল টানা লেবাননে হিজবুল্লার ঘাঁটিতে আক্রমণ করছে। লেবাননে হামলা থামানো ইরানের শর্তের অংশ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

Follow Us