AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শুভেন্দু কীভাবে ১৭৭ আসনের কথা বলতে পারেন আগে থেকে? প্রশ্ন ব্রাত্যর

শুভেন্দু কীভাবে ১৭৭ আসনের কথা বলতে পারেন আগে থেকে? প্রশ্ন ব্রাত্যর

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Mar 26, 2026 | 5:35 PM

Share

বুধবার অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মন্ডলের সমর্থনে কর্মিসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু চ্যালেঞ্জ করেন,  ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না। ভোটারদের উদ্দেশে শুভেন্দুর সমীকরণ, “২০১৬ এবং ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন।”

কদম হিসাব কষে ১৭৭+ আসন বিজেপি পাবে, তা অঙ্ক কষে বুঝিয়ে দিয়েছেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিন্তু কীভাবে তিনি ভোট হওয়ার আগেই এই সংখ্যা বলে দিতে পারেন, এবার প্রশ্ন তুলল তৃণমূল। সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু বলেন, “নির্দিষ্টভাবে ১৭৭ কীভাবে বলছেন শুভেন্দু?” ব্রাত্যর খোঁচা, “তবে কি ইভিএম হ্যাক করার পরিকল্পনা হয়ে গিয়েছে? আমরা সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না।” বুধবার অখিল গিরির বিধানসভা এলাকা রামনগরে বিজেপি প্রার্থী চন্দ্র শেখর মন্ডলের সমর্থনে কর্মিসভা করেন শুভেন্দু অধিকারী। সেখানেই শুভেন্দু চ্যালেঞ্জ করেন,  ২০১৬-তে ৩, ২০২১-এ ৭৭, এবারে ১৭৭-এর নীচে নামবে না। ভোটারদের উদ্দেশে শুভেন্দুর সমীকরণ, “২০১৬ এবং ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী মার্জিন কত করবেন সেটা আপনারা ঠিক করবেন, কত বাড়াবেন।”

Follow Us