‘১ ফেব্রুয়ারিই হবে সভা’, হুঙ্কার দিয়ে কী বললেন হুমায়ুন?
মাসখানেকও হয়নি নতুন দল তৈরি করেছেন তিনি। জনতা উন্নয়ন পার্টি নামে সেই নতুন দলেরই সভা করার কথা ছিল ব্রিগেডে। ১ ফেব্রুয়ারি সেই সভা করার কথা জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু, সেই সভার অনুমতি দিতে টালবাহানার অভিযোগ তোলেন হুমায়ুন। তিনি বলেন, "১ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার আবেদন জানিয়েছিলাম। ১৩ তারিখে এসেছিলাম। সভার জন্য মাঠ দেবে কি না, তা এখনও ঠিক নেই। হুমায়ুন কবীর তো এখন বিজেপি এবং তৃণমূলের মাথাব্যথা। ফলে দুই দলেরই আপত্তি থাকতে পারে। যদি ব্রিগেডে মাঠ না পাওয়া যায়, ১ ফেব্রুয়ারি সভা হবে। তবে সেটা হবে মুর্শিদাবাদে।" হুমায়ুনের এই বক্তব্যের পর জানা যায়, ব্রিগেডে সভার অনুমতি দেওয়া হয়নি হুমায়ুনকে। শহিদ মিনারে সভা করার কথা বলা হয়। তবে হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন, ব্রিগেডে সভা না হলে তিনি মুর্শিদাবাদেই সভা করবেন।
মাসখানেকও হয়নি নতুন দল তৈরি করেছেন তিনি। জনতা উন্নয়ন পার্টি নামে সেই নতুন দলেরই সভা করার কথা ছিল ব্রিগেডে। ১ ফেব্রুয়ারি সেই সভা করার কথা জানিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। কিন্তু, সেই সভার অনুমতি দিতে টালবাহানার অভিযোগ তোলেন হুমায়ুন। তিনি বলেন, “১ ফেব্রুয়ারি ব্রিগেডে সভা করার আবেদন জানিয়েছিলাম। ১৩ তারিখে এসেছিলাম। সভার জন্য মাঠ দেবে কি না, তা এখনও ঠিক নেই। হুমায়ুন কবীর তো এখন বিজেপি এবং তৃণমূলের মাথাব্যথা। ফলে দুই দলেরই আপত্তি থাকতে পারে। যদি ব্রিগেডে মাঠ না পাওয়া যায়, ১ ফেব্রুয়ারি সভা হবে। তবে সেটা হবে মুর্শিদাবাদে।” হুমায়ুনের এই বক্তব্যের পর জানা যায়, ব্রিগেডে সভার অনুমতি দেওয়া হয়নি হুমায়ুনকে। শহিদ মিনারে সভা করার কথা বলা হয়। তবে হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন, ব্রিগেডে সভা না হলে তিনি মুর্শিদাবাদেই সভা করবেন।

