হুমায়ুনের ভিডিয়ো ‘ফাঁস’! বড় অভিযোগ তুলছে তৃণমূল
ভিডিয়োতে শোনা যাচ্ছে, ১০০০ কোটি টাকার কোনও ডিল নিয়ে আলোচনা হচ্ছে ওই ব্যক্তি ও হুমায়ুনের মধ্যে। ‘সংখ্যালঘুদের বোকা বানানো খুব সহজ’, এমন কথাও শোনা যাচ্ছে হুমায়ুনের মুখে। তিনি বলছেন, ‘বাবর কী করেছিল, তা আমার জানার দরকার নেই। গোটে দেশের মুুসলিম আমার পাশে আছে, এটাই আমার উদ্দেশ্য।’ এই ভিডিয়ো নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। হুমায়ুন এই অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে।
হুমায়ুনের মুখে বিজেপি নেতাদের নাম শোনা যাচ্ছে ওই ভিডিয়োতে, যা নিয়ে আঁতাতের অভিযোগ তুলেছেন ফিরহাদ, কুণালরা। ভিডিয়োতে শোনা যাচ্ছে, হুমায়ুন বলছেন, “শুভেন্দু অধিকারী আমাকে বলেছিল দিল্লি নিয়ে যাবে, বাংলার ইলেকশন হেডের সঙ্গে দেখা করাবে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব আমাকে নিয়ে পিএমও-র সঙ্গে কথা বলবেন বলেছিলেন। পিএমও থেকেও বলা হয়েছিল আমার সঙ্গে থাকতে।” অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নাম বলতেও শোনা যাচ্ছে তাঁকে। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা।
ভিডিয়োতে শোনা যাচ্ছে, ১০০০ কোটি টাকার কোনও ডিল নিয়ে আলোচনা হচ্ছে ওই ব্যক্তি ও হুমায়ুনের মধ্যে। ‘সংখ্যালঘুদের বোকা বানানো খুব সহজ’, এমন কথাও শোনা যাচ্ছে হুমায়ুনের মুখে। তিনি বলছেন, ‘বাবর কী করেছিল, তা আমার জানার দরকার নেই। গোটে দেশের মুুসলিম আমার পাশে আছে, এটাই আমার উদ্দেশ্য।’ এই ভিডিয়ো নিয়েই তীব্র ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল নেতৃত্ব। হুমায়ুন এই অভিযোগ অস্বীকার করেছেন। পাল্টা মামলা করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলকে।
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
প্রচারে বেরিয়েছিলেন, অর্জুনকে দেখেই কেঁদে ফেললেন মহিলারা, কিন্তু কেন?
কমিশনের 'সুবিধা' পোর্টালে অসুবিধা শশীর, কী অভিযোগ TMC প্রার্থীর?