উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে ‘মুখতোড় জবাব’ মমতার, কী বললেন?
কোচবিহারে ভোট প্রচারে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে তৃণমূল সুপ্রিমো বলেন, "কোচবিহার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জেলা।" কোচবিহারের ঐতিহ্য তুলে ধরে তৃণমূল সরকার কী কী উন্নয়ন করেছে, সেই খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজবংশীদের জন্য কী করেছেন, সেই তথ্যও তুলে ধরেন। এরপরই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সুপ্রিমো। অসম থেকে ভোটের জন্য লোক আনা হচ্ছে বলে অভিযোগ করেন। এনআরসি নিয়ে ফের একবার বিজেপিকে নিশানা করেন মমতা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকার কী করেছে, সেকথা জানান।
কোচবিহারে ভোট প্রচারে বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোচবিহারে তৃণমূল সুপ্রিমো বলেন, “কোচবিহার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ জেলা।” কোচবিহারের ঐতিহ্য তুলে ধরে তৃণমূল সরকার কী কী উন্নয়ন করেছে, সেই খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। রাজবংশীদের জন্য কী করেছেন, সেই তথ্যও তুলে ধরেন। এরপরই বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূলের সুপ্রিমো। অসম থেকে ভোটের জন্য লোক আনা হচ্ছে বলে অভিযোগ করেন। এনআরসি নিয়ে ফের একবার বিজেপিকে নিশানা করেন মমতা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের উন্নয়নে রাজ্য সরকার কী করেছে, সেকথা জানান।
Follow Us