বদলে যাবে ‘বেহাল’ বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
পালাবদলের রাজ্যে শিল্পের গুরুত্ব পেতেই বেহালা বিমানবন্দর ঘিরে আশার আলো। সংস্কারের কাজের সমীক্ষা শুরু। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি লিখছেন রাজ্যের মন্ত্রী। কলকাতার বুক থেকে কার্যত হারিয়ে যেতে বসা বেহালা বিমানবন্দর পুনরুজ্জীবিত হওয়ার আশার আলো তৈরি হয়েছে। জঙ্গল এবং আগাছা ভরে থাকা বেহালা ফ্লাইং ক্লাব বা বেহালা বিমানবন্দরের সংস্কার করে এখানে বিমান পরিষেবা চালু করা যায় কি না তা নিয়ে তৎপরতা শুরু হল। মূল কলকাতা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে তৈরি হয় ১৯৪৭ সালে। ১.৪ কিমি রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দর থেকে পুনরায় চার্টার্ড বিমান এবং এয়ার অ্যাম্বুলেন্স চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতেই রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ইতিমধ্যেই ড্রোন দিয়ে গোটা বিমানবন্দরের সমীক্ষার ব্যবস্থা করলেন। রাজ্যের মন্ত্রী হিসেবে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কর্তাদের চিঠিও দিচ্ছেন বলেও সূত্রের খবর। একইসঙ্গে পালা বদলের সঙ্গে সঙ্গে রাজ্যে শিল্পের ক্ষেত্রে জোয়ার আনার ব্যাপারে রাজ্যের মন্ত্রীকে এ ব্যাপারে সাহায্যের কথা জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ও।
পালাবদলের রাজ্যে শিল্পের গুরুত্ব পেতেই বেহালা বিমানবন্দর ঘিরে আশার আলো। সংস্কারের কাজের সমীক্ষা শুরু। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককে চিঠি লিখছেন রাজ্যের মন্ত্রী। কলকাতার বুক থেকে কার্যত হারিয়ে যেতে বসা বেহালা বিমানবন্দর পুনরুজ্জীবিত হওয়ার আশার আলো তৈরি হয়েছে।
জঙ্গল এবং আগাছা ভরে থাকা বেহালা ফ্লাইং ক্লাব বা বেহালা বিমানবন্দরের সংস্কার করে এখানে বিমান পরিষেবা চালু করা যায় কি না তা নিয়ে তৎপরতা শুরু হল। মূল কলকাতা থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে তৈরি হয় ১৯৪৭ সালে। ১.৪ কিমি রানওয়ে বিশিষ্ট এই বিমানবন্দর থেকে পুনরায় চার্টার্ড বিমান এবং এয়ার অ্যাম্বুলেন্স চালু করার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হতেই রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ ইতিমধ্যেই ড্রোন দিয়ে গোটা বিমানবন্দরের সমীক্ষার ব্যবস্থা করলেন। রাজ্যের মন্ত্রী হিসেবে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কর্তাদের চিঠিও দিচ্ছেন বলেও সূত্রের খবর। একইসঙ্গে পালা বদলের সঙ্গে সঙ্গে রাজ্যে শিল্পের ক্ষেত্রে জোয়ার আনার ব্যাপারে রাজ্যের মন্ত্রীকে এ ব্যাপারে সাহায্যের কথা জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ও।
