I-PAC Work From Home: ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়

| Edited By: জয়দীপ দাস

Apr 19, 2026 | 12:58 PM

I-PAC in Kolkata: আপাতত অফিস থেকে কাজ নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ কর্মীদের, খবর সূত্রের। আগামী ২০ দিন কর্মীদের অফিসে না আসার কথা বলা হয়েছে ই-মেলে। সূত্রের খবর, তাতেই লেখা হয়েছে, ১১ মে-র পর ফের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে।

কলকাতা: ভোটের বাংলায় সাময়িকভাবে অফিস থেকে কাজ বন্ধ করল আইপ্যাক। আপাতত অফিস থেকে কাজ নয়, বাড়ি থেকে কাজ করার নির্দেশ কর্মীদের, খবর সূত্রের। আগামী ২০ দিন কর্মীদের অফিসে না আসার কথা বলা হয়েছে ই-মেলে। সূত্রের খবর, তাতেই লেখা হয়েছে, ১১ মে-র পর ফের কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে। এদিকে ভোটের মুখে এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই চাপানউতোর তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিবৃতিও এসেছে তৃণমূলের তরফে।

Follow Us