সুপ্রিম কোর্টে আজ কেন হল না I-PAC মামলার শুনানি?
I-PAC Case: সুপ্রিম কোর্টে আজ শুনানির কথা ছিল আইপ্যাক মামলার। কিন্তু জানা গেল, আজ শুনানি হচ্ছে না আইপ্যাক মামলার। রাজ্য সরকার এবং পুলিশ অফিসারদের তরফে একাধিক হলফনামা জমা পড়েছে। সেই হলফনামা খতিয়ে দেখে পাল্টা রিজয়েন্ডার জমা দিতে সময় লাগবে বলে জানান সলিসিটর জেনারেল তুষার মেহেতা।
সুপ্রিম কোর্টে আজ শুনানির কথা ছিল আইপ্যাক মামলার। কিন্তু জানা গেল, আজ শুনানি হচ্ছে না আইপ্যাক মামলার। রাজ্য সরকার এবং পুলিশ অফিসারদের তরফে একাধিক হলফনামা জমা পড়েছে। সেই হলফনামা খতিয়ে দেখে পাল্টা রিজয়েন্ডার জমা দিতে সময় লাগবে বলে জানান সলিসিটর জেনারেল তুষার মেহেতা।অন্তত এক সপ্তাহ সময় চান তিনি। আপত্তি করেননি পুলিশ আধিকারিকদের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি।পরবর্তী শুনানি হবে পরের মঙ্গলবার।
