ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
দক্ষিণ ২৪ পরগনার ঘুটিয়ারি শরিফ এলাকায় আবারও আগ্নেয়াস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার অন্তর্গত শ্রীনগর এলাকার চামড়াপট্টিতে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে দুটি দেশি আগ্নেয়াস্ত্র (ওয়ান-শটার), চার রাউন্ড ৮ মিমি কেএফ লাইভ কার্তুজ, তিনটি মোবাইল ফোন এবং দুটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক-৩৫০ মোটরসাইকেল। ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম হোসেন সর্দার ও সামিনুর লস্কর। পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথা থেকে আনা হয়েছিল এবং কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

Follow Us
Latest Videos
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?