BJP: খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে ‘চাপ’! জ্বলে গেল দোকান
BJP-TMC: ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীরা। তারপরই নেওয়া হয় অভিযোগ। আতঙ্কের ছাপ স্পষ্ট পরিবারে। তীব্র ভয়ের আবহেই রয়েছে বলে জানিয়েছেন রাজেশের স্ত্রী মৌমিতা মণ্ডল। পুলিশ যদিও নিরাপত্তা দেওয়ার কথা বলেছে।
খাস কলকাতায় বিজেপি কর্মীকে তৃণমূলে যোগ দিতে ‘চাপ’! রাজি না হওয়ায় বিজেপি কর্মীর দোকান-বাইকে আগুন। ঘটনাকে কেন্দ্র করে ফের শোরগোল শহরের রাজনৈতিক মহলে। পুলিশে গেলেও প্রথমে অভিযোগ নেওয়া হয়নি বলে বিস্ফোরক অভিযোগ আনন্দপুরের BJP কর্মী রাজেশ মণ্ডলের। তারপর ক্ষোভে ফেটে পড়েন এলাকার বিজেপি কর্মীরা। তারপরই নেওয়া হয় অভিযোগ। আতঙ্কের ছাপ স্পষ্ট পরিবারে। তীব্র ভয়ের আবহেই রয়েছে বলে জানিয়েছেন রাজেশের স্ত্রী মৌমিতা মণ্ডল। পুলিশ যদিও নিরাপত্তা দেওয়ার কথা বলেছে।
Follow Us

