AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Independence Day: লেখা 'বন্দে মাতরম', জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত

Independence Day: লেখা ‘বন্দে মাতরম’, জাতীয় পতাকা, জাতীয় গানে জুড়ল বাংলার তাঁত

Mahadeb Kundu

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Aug 16, 2026 | 1:04 AM

Share

Vande Mataram Saree Design: স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ শাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে, এই বিশেষ শাড়ি তৈরির বরাত পেয়েছেন তাঁতশিল্পী অরজিত বসাক। চলতি বছর, মোট ১৫ টি শাড়ি তৈরির অর্ডার এসেছে। তাঁতি বীরেশ বসাক জানান, একটি কাপড় তৈরি করতে প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা সময় দিতে হয়।

বাংলার ঐতিহ্য় তাঁতে এবার বন্দে মাতরম। জামদানি শাড়িতে ফুটে এল জাতীয় পতাকার নকশা। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে তুলতেই এই বিশেষ শাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়। জানা গিয়েছে, এই বিশেষ শাড়ি তৈরির বরাত পেয়েছেন তাঁতশিল্পী অরজিত বসাক। চলতি বছর, মোট ১৫ টি শাড়ি তৈরির অর্ডার এসেছে। তাঁতি বীরেশ বসাক জানান, একটি কাপড় তৈরি করতে প্রতিদিন প্রায় ১০ ঘণ্টা সময় দিতে হয়। নিখুঁতভাবে নকশা ফুটিয়ে তুলতে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করতে হচ্ছে তাঁতিদের। তবে তাঁরা বংশপরম্পরায় এই শিল্পের সঙ্গে যুক্ত হওয়ায় কাজের প্রতি রয়েছে বিশেষ টান ও নিষ্ঠা।অন্যদিকে, তাঁতশিল্পী বীরেশ বসাকের পরিবারের সদস্যরা জানান, এমন বিশেষ কাজের বরাত পেয়ে তাঁরা গর্বিত। তাঁদের মতে, তাঁতের শাড়ির মাধ্যমে জাতীয় পতাকার নকশা ফুটিয়ে তোলা নিঃসন্দেহে শিল্প ও দেশপ্রেমের এক অনন্য মেলবন্ধন। এই বিশেষ শাড়িগুলির নকশা তৈরি করেছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মন্টু বসাক। ৫০০ কাউন্ট সুতোর উপর শাড়ি তৈরি করে ইতিমধ্যেই নজর কেড়েছেন তিনি। সদ্য রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কারও পেয়েছেন অভিনব বসাক।

Follow Us