উধমপুরে ঘুরে বেড়াচ্ছে ৩-৪ জঙ্গি, বিরাট অভিযানে নামল নিরাপত্তা বাহিনী
Jammu Kashmir: উপত্যকায় জঙ্গি উপদ্রব থামছেই না। কাশ্মীরের সুন্দরবনিতে পাক অনুপ্রবেশকারীদের আটকে দিল নিরাপত্তা বাহিনী। এদিন জম্মু-কাশ্মীরের উধমপুরে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের গতিবিধি দেখতে পাওয়া যায়। এরপরই নিরাপত্তা বাহিনী বড় তল্লাশি অভিযান শুরু করে।
উপত্যকায় জঙ্গি উপদ্রব থামছেই না। কাশ্মীরের সুন্দরবনিতে পাক অনুপ্রবেশকারীদের আটকে দিল নিরাপত্তা বাহিনী। এদিন জম্মু-কাশ্মীরের উধমপুরে সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের গতিবিধি দেখতে পাওয়া যায়। এরপরই নিরাপত্তা বাহিনী বড় তল্লাশি অভিযান শুরু করে। সূত্রের খবর, বসন্তগড়ের মারলগ-লোদরা এলাকায় সন্দেহভাজন সন্ত্রাসীদের দেখা গিয়েছে। স্থানীয় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিজি) প্রথমে ২ থেকে ৩ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে খবর দেয়। ভারতীয় সেনাবাহিনী, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং সিআরপিএফ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করেছে।