গৃহস্থের জন্য বড় খবর, কেরোসিন নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রের
LPG Crisis: রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, PDS-এর মাধ্যমে কেরোসিন (SKO) পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতি জেলায় সর্বোচ্চ ২টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র।
জ্বালানি সঙ্কট আবহে এইবার পেট্রোল পাম্পেও মিলবে কেরোসিন! ফের কেরোসিন বিলির সিদ্ধান্ত কেন্দ্রের। ৬০ দিন ধরে কেরোসিন পাওয়া যাবে, যা শুধুমাত্র রান্না ও আলো জ্বালানোর কাজেই ব্যবহার করা যাবে। রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে গেজেট নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, PDS-এর মাধ্যমে কেরোসিন (SKO) পুনরায় সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। প্রতি জেলায় সর্বোচ্চ ২টি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র। কেরোসিন বহনকারী ট্যাঙ্কারগুলির জন্যও নিয়মে ছাড় দেওয়া হয়েছে। কেরোসিন পরিবহনের জন্য অতিরিক্ত লাইসেন্সের প্রয়োজন নেই বলেই জানানো হয়েছে।
Follow Us
Latest Videos
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারীর, কী বলছেন গর্বিত বাবা?
ব্রিগেড ময়দানে ঝালমুড়ির স্টল, 'দারুণ বিক্রি', বলছেন খোদ বিক্রেতা
বাংলায় প্রথম BJP সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দুর
গেরুয়া বসনে শুভেন্দুর শপথ মুহূর্তের অনন্য ছবি, দেখুন...
