Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে ঢুকে মনিটর নিয়ে চলে গেল কলকাতা পুলিশ,জোর জল্পনা

বেআইনি নির্মাণ বিতর্কের মধ্যেই ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের বাড়িতে হাজির পুলিশ। কিন্তু ঠিক কোন কারণের জন্য এই পুলিশ পৌঁছেছে তা জানা যায়নি। ইতিমধ্যেই বাড়ির ভিতরে ঢুকেছেন কলকাতা পুলিশের একাধিক আধিকারিক। তবে, কারণ এখনও জানানো হয়নি পুলিশের তরফে।

Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে ঢুকে মনিটর নিয়ে চলে গেল কলকাতা পুলিশ,জোর জল্পনা
অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 25, 2026 | 4:34 PM

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে কলকাতা পুলিশ (kolkata police)। বেআইনি নির্মাণ বিতর্কের মধ্যেই ডায়মন্ড-হারবারের তৃণমূল সাংসদের বাড়িতে হাজির পুলিশ। কিন্তু ঠিক কোন কারণের জন্য এই পুলিশ পৌঁছেছে তা জানা যায়নি। ইতিমধ্যেই বাড়ির ভিতরে ঢুকেছেন কলকাতা পুলিশের একাধিক আধিকারিক। তবে, কারণ এখনও জানানো হয়নি পুলিশের তরফে।

এ দিন, বিকেল চারটে নাগাদ লালবাজার থেকে একাধিক পুলিশ কর্তারা পৌঁছন ‘শান্তিনিকেতন’ নামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তিনজন পুলিশ অফিসার ভিতরে ঢোকেন। খানিকক্ষণ সেখানে থাকেন। তারপর বড় আকারের LED মনিটর খুলে নিয়ে গিয়ে কলকাতা পুলিশের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যান তাঁরা। আর তারপর থেকেই তৈরি হয় যাবতীয় জল্পনা। খানিক বাদে দেখা গেল বাড়ির অন্যান্য সদস্যরা অন্য একটি গাড়িতে উঠে বেরিয়ে যান। কিন্তু আদতে কী কারণে এই সব হচ্ছে তা এখনও জানা যায়নি।

এখানে উল্লেখ্য, কয়েকদিন আগে কলকাতা পৌরনিগমের তরফে অভিষেকের কালীঘাটের বাড়ি ও হরিশ মুখার্জি রোডে অবস্থিত ‘শান্তিনিকেতন’ বাড়িতে নোটিস পাঠানো হয়েছিল। সূত্রের খবর, তাঁরা দেখে গিয়েছিলেন এই শান্তিনিকেতন নামক বাড়ি ও কালীঘাটের বাড়িতে বেশ কিছু অবৈধ নির্মাণ হয়েছে। বেশ কিছু অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা হয়েছে।

এরপর ৪০০ (১) ধারায় ১৮৮ A হরিশ মুখার্জি রোড, ১২১ কালীঘাট রোডে ‘অভিষেক হার্ডওয়্যার’ দোকানটি যে বাড়ির নীচে (সেটি মূলত অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে) সেখানেও বেশ কিছু অবৈধ নির্মাণের অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে নোটিস পাঠানো হয়েছে। এরপর সেই উত্তর দিতে সময় চান অভিষেক। আজ সেই চিঠির উত্তর দিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই সকল জল্পনার মধ্যেই আজ অভিষেকের বাড়িতে হাজির হলেন পুলিশ আধিকারিকরা।

 

 

 

Follow Us