১৮ জন তৃণমূল সদস্য, পঞ্চায়েত প্রধান হলেন একমাত্র বিজেপি সদস্য

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 09, 2026 | 3:32 PM

গ্রাম পঞ্চায়েতের ১৯ জন সদস্য। তার মধ্যে একমাত্র তিনিই বিজেপির। বাকি ১৮ জনই ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতেছেন। কিন্তু, রাজ্যে পালাবদল হতেই বিজেপির একমাত্র সদস্যের হাতেই এল পঞ্চায়েতের ক্ষমতা। তিনিই হলেন নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান। ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের। সবার সমর্থনে মৌগ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি সদস্য চন্দ্রাবতী ঘোষ। বিজেপির নতুন প্রধান চন্দ্রাবতী ঘোষের দাবি, এতদিন পঞ্চায়েতে তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হত না। এমনকি নিজের ছেলের সার্টিফিকেট চাইতে এসেও তা পাননি। তৃণমূলের আমলে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।

গ্রাম পঞ্চায়েতের ১৯ জন সদস্য। তার মধ্যে একমাত্র তিনিই বিজেপির। বাকি ১৮ জনই ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতেছেন। কিন্তু, রাজ্যে পালাবদল হতেই বিজেপির একমাত্র সদস্যের হাতেই এল পঞ্চায়েতের ক্ষমতা। তিনিই হলেন নতুন গ্রাম পঞ্চায়েত প্রধান। ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের। সবার সমর্থনে মৌগ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি সদস্য চন্দ্রাবতী ঘোষ।

বিজেপির নতুন প্রধান চন্দ্রাবতী ঘোষের দাবি, এতদিন পঞ্চায়েতে তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হত না। এমনকি নিজের ছেলের সার্টিফিকেট চাইতে এসেও তা পাননি। তৃণমূলের আমলে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগও তোলেন তিনি।

Follow Us
Loading...
Unable to load recommendations.