‘মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে’, কেন বললেন মদন?

| Edited By: সঞ্জয় পাইকার

Jul 21, 2026 | 6:30 AM

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেকের সঙ্গে দিন পনেরো আগে তিনি দেখা করেছিলেন বলে জানান মদন। তারপর বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, একটা বিবৃতি দিয়ে বলে দে, যে আমি সবকিছুর জন্য দায়ী। আমায় আপনারা মুক্তি দিন। আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি। আপনারা চালান পার্টি। একবছর আমাকে অন্য কাজ করতে দিন।” এরপরই মদন বলেন, “আমার কথার উত্তরে অভিষেক আমাদের বললেন, আমি যে ছেড়ে দেব, তার বদলে আমায় কী দেবে। আমি বললাম, এটা তো বিয়ের পাকা দেখা নয়। যে তুমি আমায় হার দেবে, আমি তোমায় আংটি দেব। এটা সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত। তখন অভিষেক বলল, তাহলে আমাকে আমেরিকা যেতে দিক। আমি বললাম, আমেরিকা ওরা কীভাবে ছাড়বে। আমেরিকা তো ছাড়বে আদালত। আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে, তখন কী হবে? তখন বলল, তাহলে একটা কাজ করুক, আমি যে শর্তগুলো বলব, সেগুলো পূরণ করা হোক।” অভিষেককে কটাক্ষ করে মদন বলেন, “এমন মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। অভিষেকের সঙ্গে দিন পনেরো আগে তিনি দেখা করেছিলেন বলে জানান মদন। তারপর বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম, একটা বিবৃতি দিয়ে বলে দে, যে আমি সবকিছুর জন্য দায়ী। আমায় আপনারা মুক্তি দিন। আমি সব দায়িত্ব থেকে সরে যাচ্ছি। আপনারা চালান পার্টি। একবছর আমাকে অন্য কাজ করতে দিন।”

এরপরই মদন বলেন, “আমার কথার উত্তরে অভিষেক আমাদের বললেন, আমি যে ছেড়ে দেব, তার বদলে আমায় কী দেবে। আমি বললাম, এটা তো বিয়ের পাকা দেখা নয়। যে তুমি আমায় হার দেবে, আমি তোমায় আংটি দেব। এটা সাধারণ রাজনৈতিক সিদ্ধান্ত। তখন অভিষেক বলল, তাহলে আমাকে আমেরিকা যেতে দিক। আমি বললাম, আমেরিকা ওরা কীভাবে ছাড়বে। আমেরিকা তো ছাড়বে আদালত। আর আমেরিকা গিয়ে কেউ যদি না ফেরে, তখন কী হবে? তখন বলল, তাহলে একটা কাজ করুক, আমি যে শর্তগুলো বলব, সেগুলো পূরণ করা হোক।”

অভিষেককে কটাক্ষ করে মদন বলেন, “এমন মনে হচ্ছে যেন আলেকজান্ডার পুরুর সঙ্গে কথা বলছে। আমি অবাক হয়ে গেলাম।”

Follow Us