AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Assembly Election 2026 : ভোটের আগে প্রথম কর্মসূচি, আগামিকালই ভবানীপুরে কর্মিসভা মমতার

WB Assembly Election 2026 : ভোটের আগে প্রথম কর্মসূচি, আগামিকালই ভবানীপুরে কর্মিসভা মমতার

সৌরভ গুহ

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Mar 21, 2026 | 9:01 PM

Share

WB Election 2026 : আগামিকালই ভবানীপুরে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলা অহিন্দ্র মঞ্চে সভার ডাক দেওয়া হয়েছে। ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর থেকে কর্মীরা সভায় থাকবেন। ভোটের আগে সভা থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে। উল্লেখ্য, শুক্রবারই কালীঘাটে ইস্তাহার প্রকাশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইদের পরেই তাঁরা প্রচারে নামবেন।

হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র ভবানীপুর। এবার মমতা বনাম শুভেন্দুর লড়াই। আগামিকালই ভবানীপুরে কর্মিসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চেতলা অহিন্দ্র মঞ্চে সভার ডাক দেওয়া হয়েছে। ভবানীপুরের তৃণমূল কাউন্সিলর থেকে কর্মীরা সভায় থাকবেন। ভোটের আগে সভা থেকে কী বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই নজর থাকবে। উল্লেখ্য, শুক্রবারই কালীঘাটে ইস্তাহার প্রকাশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ইদের পরেই তাঁরা প্রচারে নামবেন। আর প্রথম কর্মসূচি হিসেবে নিজের কেন্দ্র ভবানীপুরকেই বেছে নিয়েছেন তৃণমূল নেত্রী। এরপর লাগাতার কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। তৃণমূল নেত্রী এরপর উত্তরবঙ্গে সভা করবেন বলে জানা গিয়েছে।

Follow Us