Duttapukur Fire Incident: ভয়াবহ আগুনে পুড়ে সব শেষ
Fire Guts Wooden Factories in Duttapukur Late Night: দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চালতাবেড়িয়া নতুন রাস্তার মোড় এলাকায় শনিবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটে আনুমানিক তিনটে নাগাদ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তবে কি থেকে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। দমকল আসার আগে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
দত্তপুকুর: দত্তপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই আনুমানিক দশটি কাঠের সরঞ্জাম তৈরি করার কারখানা। দত্তপুকুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত চালতাবেড়িয়া নতুন রাস্তার মোড় এলাকায় শনিবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটে আনুমানিক তিনটে নাগাদ। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটি ইঞ্জিন। তবে কি থেকে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। দমকল আসার আগে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
Follow Us

