উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে তো কী! মাইক বাজিয়ে পাড়া জুড়ে সিনেমা দেখালেন MLA!
শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কাশিয়ারা গ্রামে লক্ষ্মী এলো ঘরে সিনেমা দেখালেন এলাকাবাসীকে। পাশাপাশি গ্রামে উন্নয়নের পাঁচালি প্রচার করা হল রীতিমতো উচ্চৈঃস্বরে মাইক বাজিয়ে। শব্দের ব্যবহারে বিধিনিষেধ আছে। পরীক্ষার সময় ফাঁকা জায়গায় মাইক বাজিয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করা যায় না। কিন্তু বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক একজন জনপ্রতিনিধি হয়েও এসবের ধার ধারেন না! এমনই অভিযোগ।
বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ! মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিক শুরু হয়েছে। কিন্তু বিধায়ক নিশীথ কুমার মালিক সেসব তোয়াক্কা করছেন না। পরীক্ষার সময়ই শব্দ বিধির তোয়াক্কা না করেই শুক্রবার সন্ধ্যায় পূর্ব বর্ধমানের কাশিয়ারা গ্রামে লক্ষ্মী এলো ঘরে সিনেমা দেখালেন এলাকাবাসীকে। পাশাপাশি গ্রামে উন্নয়নের পাঁচালি প্রচার করা হল রীতিমতো উচ্চৈঃস্বরে মাইক বাজিয়ে। শব্দের ব্যবহারে বিধিনিষেধ আছে। পরীক্ষার সময় ফাঁকা জায়গায় মাইক বাজিয়ে কোন অনুষ্ঠানের আয়োজন করা যায় না। কিন্তু বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক একজন জনপ্রতিনিধি হয়েও এসবের ধার ধারেন না! এমনই অভিযোগ।
শাসক দল তৃণমূলের সাফাই, মাইক নয়, বক্স বাজিয়ে অনুষ্ঠান করা হয়েছে। জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ‘হালকা শব্দে সাউন্ড বক্স বাজিয়ে সভার আয়োজন করা হয়। বিধায়কের যুক্তি, সেরকম শব্দ হয়নি। বক্স বাজিয়ে অনুষ্ঠান করা হয়।
