AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CM Mamata Attacks Modi: SIR-এ নাম বাদ, মমতার নিশানায় মোদী

CM Mamata Attacks Modi: SIR-এ নাম বাদ, মমতার নিশানায় মোদী

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Mar 21, 2026 | 4:58 PM

Share

Mamata attacks Modi: সুর চড়ালেন এসআইআর নিয়ে। সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে আরব দুনিয়ার সঙ্গে বন্ধুত্বের বার্তা দিলেও দেশে ফিরে এক শ্রেণির মানুষকে 'অনুপ্রবেশকারী' বলে আক্রমণ করছেন। মমতার কথায়, “আমাদের অধিকার আমরা কেড়ে নিতে দেব না।”

ইদের সকালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পের একবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর চড়ালেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সুর চড়ালেন এসআইআর নিয়ে। সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে আরব দুনিয়ার সঙ্গে বন্ধুত্বের বার্তা দিলেও দেশে ফিরে এক শ্রেণির মানুষকে ‘অনুপ্রবেশকারী’ বলে আক্রমণ করছেন। মমতার কথায়, “আমাদের অধিকার আমরা কেড়ে নিতে দেব না। আপনি সৌদি আরব বা দুবাইয়ে গিয়ে বন্ধুত্ব করেন, তাতে আমাদের আপত্তি নেই; আমরা সব দেশকেই শ্রদ্ধা করি। কিন্তু বিদেশে গিয়ে গলা মেলালেও দেশে ফিরে আপনি আবার এক শ্রেণির মানুষকে অনুপ্রবেশকারী বলে সুর চড়ান।” প্রধানমন্ত্রীর এই অবস্থানকে ‘দ্বিচারিতা’ হিসেবে উল্লেখ করে তোপের পর তোপ দাগেন মমতা। 

Follow Us