AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi on President Row: তৃণমূলকে কাঠগড়ায় টেনে রাষ্ট্রপতিকে চরম অপমানের অভিযোগ মোদীর

Narendra Modi on President Row: তৃণমূলকে কাঠগড়ায় টেনে রাষ্ট্রপতিকে চরম অপমানের অভিযোগ মোদীর

TV9 Bangla Digital

| Edited By: Avra Chattopadhyay

Updated on: Mar 09, 2026 | 1:43 PM

Share

President Row in Bengal: রাজ্যের শাসকশিবিরকে কাঠগড়ায় টেনে 'সাংবিধানিক পদের অপমান' বলে কটাক্ষ করলেন তিনি। মোদীর দাবি, "নারী দিবসের আগের দিন একজন মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান করা হল।" কিন্তু কী অপমান করা হয়েছিল তাঁকে? কেই বা করেছিল?

নয়াদিল্লি: রাষ্ট্রপতিকে ‘অপমানের’ অভিযোগ ঘিরে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের শাসকশিবিরকে কাঠগড়ায় টেনে ‘সাংবিধানিক পদের অপমান’ বলে কটাক্ষ করলেন তিনি। মোদীর দাবি, “নারী দিবসের আগের দিন একজন মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান করা হল।” কিন্তু কী অপমান করা হয়েছিল তাঁকে? কেই বা করেছিল?

শনিবার রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু তাঁকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী, যাননি কোনও মন্ত্রীও। রাজ্যের তরফে একমাত্র উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। যা নিয়ে উষ্মা প্রকাশ করেন খোদ রাষ্ট্রপতি। তার পরেই এই ঘটনা নিয়ে সরব হয় তৃণমূল।

Follow Us