AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'দরকারে বলিদান...', বামেদের সঙ্গে জোট নিয়ে কী বললেন নওশাদ?

‘দরকারে বলিদান…’, বামেদের সঙ্গে জোট নিয়ে কী বললেন নওশাদ?

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Feb 26, 2026 | 4:11 PM

Share

Naushad Siddiqi: নওশাদ বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। দরকারে অনেক সিটই বলিদান করব। কোন-কোন জায়গা ছাড়তে রাজি আছি সেইটাও বলেছি। তবে কোর সিট কোনও মতেই ছাড়ব না। ওরা দু’একদিন সময় চেয়েছে। বৃহত্তর স্বার্থের কথা আমরাও অপেক্ষা করতে রাজি আছি।"

বামফ্রন্টের সঙ্গে বেশ কয়েকদফা বৈঠক হয়েছে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীর। ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বামেদের সঙ্গে জোটে মরিয়া আইএসএফ। মঙ্গলবারই প্রাথমিকভাবে জানা গিয়েছিল হয়ত জোট হচ্ছে। বুধবার আরও একবার বৈঠকে বসলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ-এর বেশ কিছু নেতা।  বৈঠক শেষে নওশাদ বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। দরকারে অনেক সিটই বলিদান করব। কোন-কোন জায়গা ছাড়তে রাজি আছি, সেইটাও বলেছি। তবে কোর সিট কোনও মতেই ছাড়ব না। ওরা দু’একদিন সময় চেয়েছে। বৃহত্তর স্বার্থের কথা আমরাও অপেক্ষা করতে রাজি আছি। চাইছি দ্রুত সব নিষ্পত্তি হোক। কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের কোর সিটগুলো এখনও ফাইনাল হয়নি। বাকি সিট ফাইনাল হয়েছে।”