AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Petrol-Diesel: পেট্রোল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

Petrol-Diesel: পেট্রোল-ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত মোদী সরকারের

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Mar 27, 2026 | 6:20 PM

Share

Excise Duty: ইরানের সংঘাত আবহে কেন্দ্রের বড় সিদ্ধান্ত। পেট্রোল-ডিজেলে (Petrol-Diesel) কমানো হল অতিরিক্ত আবগারি শুল্ক বা স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (Special Additional Excise Duty)। অন্য সময়ে এই আবগারি শুল্ক কমানো হলে, পেট্রোল পাম্পগুলিতে ভিড় লেগে যেত। দাম কমে যেত পেট্রোল-ডিজেলের। তবে এবার ব্যতিক্রম।

ইরানের সংঘাত আবহে কেন্দ্রের বড় সিদ্ধান্ত। পেট্রোল-ডিজেলে (Petrol-Diesel) কমানো হল অতিরিক্ত আবগারি শুল্ক বা স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি (Special Additional Excise Duty)। অন্য সময়ে এই আবগারি শুল্ক কমানো হলে, পেট্রোল পাম্পগুলিতে ভিড় লেগে যেত। দাম কমে যেত পেট্রোল-ডিজেলের। তবে এবার ব্যতিক্রম। কেন্দ্র জ্বালানিতে আবগারি শুল্ক কমালেও, তা সাধারণ মানুষের কাছে যে খুব একটা বড় সুখবর, তা নয়। আজ, শুক্রবার (২৭ মার্চ) কেন্দ্রীয় সরকার পেট্রোলের উপরে স্পেশাল অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি কমিয়ে প্রতি লিটারে ৩ টাকা করা হয়। ডিজেলের উপরে এই আবগারি শুল্ক সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে। মোট ১০ টাকা করে শুল্ক কমানো হয়েছে।

Follow Us