Modi attacks TMC: মোদীর মুখে বাঙালির ‘মাছ-ভাত’, মৎস্যজীবীদের নিয়ে কী বার্তা?
PM Modi fish production Bengal: মোদী বলেন, আসলে কেন কেন্দ্রের স্কিম বাংলায় চালু করার ক্ষেত্রে তৃণমূলের কেন এত অনীহা। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রের স্কিমের প্রসঙ্গ তুলে মোদী বলেন, “এই স্কিমে যেহেতু পিএম শব্দ আছে, কারণ এই শব্দ অহংকারী তৃণমূলের পছন্দ নয়। ভারতের সংবিধানের অপমান করছে। এই কারণে মৎস্যজীবীদের সুবিধার প্রকল্পকে চালু হতে দিচ্ছে না।”
হলদিয়া: ভোটবঙ্গে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে বাঙালির ‘মাছ-ভাত’। বৃহস্পতিবার হলদিয়া নন্দীগ্রামের প্রার্থী শুভেন্দু অধিকারীর সমর্থনে সভা করতে আসেন প্রধানমন্ত্রী। দুর্নীতি, অনুন্নয়ন, পিছিয়ে পড়া- এই সবে তৃণমূলকে বিঁধতে গিয়ে মোদীর মুখে উঠে আসে বাংলার মৎস্যজীবীদের কথাও। মোদীর বক্তব্য, তৃণমূলের জমানায় বাংলায় মাছের জোগান কমেছে। তৃণমূলের দুর্নীতির কারণেই বাংলা মাছ উৎপাদনে পিছিয়ে রয়েছে। দেশে মাছ উৎপাদন দ্বিগুণ হয়েছে, তৃণমূলের পাপে বাংলা পিছিয়ে। আর এই কথা প্রসঙ্গেই মোদী বলেন, আসলে কেন কেন্দ্রের স্কিম বাংলায় চালু করার ক্ষেত্রে তৃণমূলের কেন এত অনীহা। মৎস্যজীবীদের জন্য কেন্দ্রের স্কিমের প্রসঙ্গ তুলে মোদী বলেন, “এই স্কিমে যেহেতু পিএম শব্দ আছে, কারণ এই শব্দ অহংকারী তৃণমূলের পছন্দ নয়। ভারতের সংবিধানের অপমান করছে। এই কারণে মৎস্যজীবীদের সুবিধার প্রকল্পকে চালু হতে দিচ্ছে না।”

