PM Narendra Modi: বাংলা সহ ৫ রাজ্য বাদ, বাকি মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
Iran Crisis: মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামিকাল, ২৭ মার্চ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আগামিকাল, ২৭ মার্চ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী। ভোটমুখী রাজ্যগুলি বাদে বাকি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। ভোটমুখী রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করা হবে সূত্রের খবর। জানা গিয়েছে, আগামিকাল সন্ধে সাড়ে ছটা নাগাদ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। মূলত জরুরি পরিস্থিতিতে প্রস্তুতি কতটা, সাপ্লাই চেইন, শক্তি সুরক্ষা ও বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে আলোচনা করা হবে।
Follow Us
