AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pratik Ur Rahaman: CPM ছাড়লেন প্রতীক-উর, দলকে কী জানালেন?

Pratik Ur Rahaman: CPM ছাড়লেন প্রতীক-উর, দলকে কী জানালেন?

সুমন মহাপাত্র

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Feb 16, 2026 | 6:32 PM

Share

Pratik Ur Rahaman: আর প্রতীক-উর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠতেই প্রতীক-উর বলেছেন, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কারও বিরোধ নেই।

সিপিএমের (CPM) রাজ‍্য কমিটি থেকে পদত‍্যাগ প্রতীক-উর-রহমানের। প্রাথমিক সদস‍্যপদও ছেড়েছেন তিনি। দলকে পদত‍্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন SFI-এর রাজ‍্য সভাপতি। রাজ‍্য ও জেলা নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে তিনি সিপিএম থেকে পদত্যাগ করেছেন দলকে লিখিত জানিয়েছেন প্রতীক-উর। আর প্রতীক-উর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিন্তু ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠতেই প্রতীক-উর বলেছেন, তাঁর সঙ্গে ব্যক্তিগতভাবে কারও বিরোধ নেই।