রাস্তা ঢালাই করল… আধ ঘণ্টার মধ্যে বেলচা দিয়ে তুলে নিয়ে চলে গেল! অবাক কাণ্ড কেতুগ্রামে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 21, 2026 | 10:24 PM

শোরগোল পড়ল এলাকায়। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপি কার্যকর্তার বাড়ি থাকায় রাস্তার একাংশ ঢালাই করার পরও তুলে নেওয়া হয়েছে। যদিও বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। শাসকদলের দাবি, ভুল করে রাস্তার ওই অংশে ঢালাই করা হয়েছিল।

‘পথশ্রী’ প্রকল্পে রাস্তা তৈরি হল। আধ ঘণ্টার মধ্যেই সেই রাস্তা ‘উধাও’। কেতুগ্রামের কাণ্ড শুনলে চমকে যাবেন। শোরগোল পড়ল এলাকায়। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপি কার্যকর্তার বাড়ি থাকায় রাস্তার একাংশ ঢালাই করার পরও তুলে নেওয়া হয়েছে। যদিও বিজেপির অভিযোগ খারিজ করে দিয়েছে তৃণমূল। শাসকদলের দাবি, ভুল করে রাস্তার ওই অংশে ঢালাই করা হয়েছিল।

গত ১২ ফেব্রুয়ারি গ্রামের ২৫১ নম্বর বুথের গলিপাড়ায় চলছিল পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের কাজ। প্রায় ২৩০ ফুট রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল ১ লক্ষ ১৩ হাজার টাকা। ঢালাই করে আবার তুলে নিয়ে যাওয়া হল সেই রাস্তা!