Sudipta Sen Jail Release: ১৩ বছর পর জেলের বাইরে বেরবেন, এখন কী অবস্থা সারদা কর্তা সুদীপ্ত সেনের?
Sarada Scam: ১৩ বছর পর সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। বুধবার রায় ঘোষণা করল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগেই বাকি মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। তাঁর জেল থেকে বেরনোর ক্ষেত্রে কোনও আইনি বাধা আর রইল না।
১৩ বছর পর সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন সারদা কর্তা সুদীপ্ত সেন। বুধবার রায় ঘোষণা করল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আগেই বাকি মামলা থেকে জামিন পেয়েছেন তিনি। এবার রাজ্য পুলিশের হাতে থাকা দুটি মামলাতেও জামিন দিল আদালত। ফলে তাঁর জেল থেকে বেরনোর ক্ষেত্রে কোনও আইনি বাধা আর রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সব ঠিক থাকলে আগামিকাল, বৃহস্পতিবারই জেল থেকে ছাড়া পেতে পারেন চিটফান্ড কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত সুদীপ্ত সেন। বর্তমানে সুদীপ্ত সেনের ৬৪ বছর বয়স। একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর। সম্প্রতি ব্রেন স্ট্রোক হয়েছিল, সেখান থেকে বেঁচে ফিরেছেন তিনি।
Follow Us
Latest Videos
গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
হাজিরা এড়ালেন IPAC-এর ডিরেক্টর ঋষিরাজ, ফের সমন করবে ইডি?
গোসাবায় চলল গুলি, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা?
'...গুলি চালাব', ভোটের মুখে বাংলায় এসে এ কী বললেন অসমের মুখ্যমন্ত্রী?
