Maheshtala: শিবরাত্রির রাতে ব্যবসায়ীর দোকান জ্বলে খাক!

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 16, 2026 | 6:40 PM

তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনে জীবনের সঞ্চয় শেষ হতে দেখে কান্নায় ভেঙে পড়েন সমীর কোটাল ও তাঁর পরিবারের সদস্যরা। শিবরাত্রির রাতেই কার্যত পথে বসার অবস্থা ব্যবসায়ীর।

মহেশতলা পৌরসভা-র ২০ নম্বর ওয়ার্ডের আকড়া পুরাতন বাজার ফেরিঘাট রোডে রাতে সমীর কোটাল নামে এক ব্যবসায়ীর মুদিখানা, ইমিটেশন ও কাপড়ের দোকানে আচমকা আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে পুরো দোকান। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও আগুন নেভাতে পারেনি। খবর পেয়ে মহেশতলা থানা-র পুলিশ এবং দমকল এর দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দু’ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দোকানের ভেতরে থাকা সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। চোখের সামনে জীবনের সঞ্চয় শেষ হতে দেখে কান্নায় ভেঙে পড়েন সমীর কোটাল ও তাঁর পরিবারের সদস্যরা। শিবরাত্রির রাতেই কার্যত পথে বসার অবস্থা ব্যবসায়ীর।