AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?

PM Narendra Modi: কয়লা কেলেঙ্কারিতে শান্তনুকে ডেকেছিল ইডি, DC যাননি বলে নিজেই এল ED?

TV9 Bangla Digital

| Edited By: জয়দীপ দাস

Updated on: Apr 19, 2026 | 10:12 AM

Share

Enforcement Directorate Raid in Kolkata: এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছেন কলকাতা পুলিশের ডিসি তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। রবিবার সকালে তাঁর গোলপার্কের বাসভবনে অতর্কিতে হানা দেন ইডি আধিকারিকরা।

কলকাতা: ভোটের আবহে বাংলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছেন কলকাতা পুলিশের ডিসি তথা কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। রবিবার সকালে তাঁর গোলপার্কের বাসভবনে অতর্কিতে হানা দেন ইডি আধিকারিকরা। শান্তনুবাবুর বাড়ির পাশাপাশি সংলগ্ন একটি সরকারি প্রশিক্ষণ কেন্দ্রেও তল্লাশি চালাতে পৌঁছায় কেন্দ্রীয় তদন্তকারী দল। নির্বাচনের মুখে এমন হাই-প্রোফাইল পুলিশ কর্তার বাড়িতে ইডি-র এই অভিযানে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক কোন মামলার সূত্রে এই তল্লাশি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

Published on: Apr 19, 2026 09:52 AM
Follow Us